আজ মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার

editor
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম রতন এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।

Manual3 Ad Code

সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার ইকবাল রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। ৫ আগস্টের পর পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া এলাকা থেকে ঢাকায় এসে তারা আত্মগোপনে ছিলেন। এ সময় ঢাকায় অবস্থান করেও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ রাখছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

Manual8 Ad Code

এ ছাড়া ঢাকায় আত্মগোপনে থাকা অবস্থায় নিজ নিজ এলাকায় দলীয় কার্যক্রম জোরদার করার বিষয়েও তারা তৎপরতা চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার তিন নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান আসাদ জানান, ঈশ্বরদী ও আটঘরিয়ার তিন নেতাকে ঢাকায় গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে আবুল কালাম আজাদ মিন্টু বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর আত্মগোপনে চলে যান। অন্যদিকে, মকলেছুর রহমান মিন্টু ও শহিদুল ইসলাম রতন ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন।

ওসি আরও জানান, গ্রেপ্তার তিন নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের ঢাকা থেকে ঈশ্বরদী ও আটঘরিয়ায় নিয়ে আসার জন্য পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code