সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলল ‘নাটক’
সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলল ‘নাটক’
editor
প্রকাশিত November 14, 2026, 11:15 AM
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।
শুক্রবার ( ১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদি হাসান।
Manual8 Ad Code
এ সময় তিনি জানান, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তাদের ঘরের টিনের চালে দুটি ঢিলের মতো বস্তু এসে পড়ে। এরপরই সেখানে আগুন জ্বলে ওঠে।
ফেসবুক লাইভে মাহদি হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ল এবং আগুন জ্বলে উঠল। আমরা ধারণা করছি, পেট্রোল বোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুঁড়ে মারা হয়েছে। এ ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়ি।’
Manual4 Ad Code
মাহদি হাসানের ফেসবুক লাইভ দেখে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক।
Manual2 Ad Code
তিনি বলেন, ‘এটি মাহদি হাসানের নাটক। তার ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তার চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।’
ওসি আরও বলেন, মূলত চাচার বাসায় আগুন দেখতে পেয়ে মাহদি হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে আসেন এবং তার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।