ডিসেম্বরে বিএনপিকে সক্রিয় থাকতে তারেক রহমানের নির্দেশ
ডিসেম্বরে বিএনপিকে সক্রিয় থাকতে তারেক রহমানের নির্দেশ
editor
প্রকাশিত November 15, 2026, 10:37 PM
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক
বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। এজন্য তারা মাসব্যাপী রাজনৈতিক কর্মসূচি পালন করবে। রোববার সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
Manual3 Ad Code
তবে বৈঠক সূত্রে জানা গেছে, এসব কর্মসূচি কোনো দলের পাল্টা কর্মসূচি কিংবা অতীতের মতো পাড়া-মহল্লায় ‘সতর্ক পাহারা’র আদলে হবে না।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরাও বৈঠকে অংশ নেন।
Manual5 Ad Code
বৈঠক সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের নানা তৎপরতার প্রেক্ষাপটে বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেন।
সূত্রমতে, অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি প্রতিরোধের চেষ্টা করত, সে ধরনের কোনো কর্মসূচি নেওয়া হবে না এবং কোনো পক্ষের পাল্টা কর্মসূচিও দেওয়া হবে না। বরং দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনের পর ক্ষমতায় আসা বিএনপি এখন বিজয়ের মাসকে কেন্দ্র করে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীদের সাংগঠনিক তৎপরতা বাড়াতে চায়।
Manual7 Ad Code
বৈঠক সূত্রে আরও জানা গেছে, ডিসেম্বরের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। বিএনপি ও তিন অঙ্গসংগঠনের পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও নিজেদের উদ্যোগে পৃথক কর্মসূচি ঘোষণা করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।