আজ , ,

নোয়াখালীতে আ.লীগের মিছিল শেষে গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন

editor
প্রকাশিত November 20, 2026, 05:57 PM
নোয়াখালীতে আ.লীগের মিছিল শেষে গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে জুমার নামাজের পর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

Manual8 Ad Code

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে জুমার নামাজের পর চৌমুহনী পূর্ব বাজারের কাচারী বাড়ি এলাকায় এ মিছিল বের করা হয়। স্থানীয়দের তথ্যমতে, নাজমুল হাসান শিহাবের উদ্যোগে আয়োজিত মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Manual4 Ad Code

মিছিল শেষে বিক্ষোভকারীরা গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কার্যালয়ের আসবাবপত্র ও নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Manual7 Ad Code

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

Manual7 Ad Code