আজ , ,

পেট্রাপোলে বিক্ষোভ-সমাবেশ, বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

editor
প্রকাশিত November 22, 2026, 09:48 PM
পেট্রাপোলে বিক্ষোভ-সমাবেশ, বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ করেছেন হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা।

রোববার ( ২২ নভেম্বর) সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতাও অংশ নেন। এদিকে সীমান্তের ওপারে বিক্ষোভ-সমাবেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পেট্রাপোলের এ সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদারসহ আরও কয়েকজন রাজনৈতিক নেতা।

সমাবেশে স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের দীর্ঘ কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগেরও সমালোচনা করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানান। একই ধরনের বক্তব্য দেন অশোক কীর্তনীয়াও। তার মতে, বাংলাদেশের জনগণকে রক্ষা এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরা উচিত।

Manual1 Ad Code

সূত্র জানায়, আওয়ামী লীগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন। সেখানে তিন থেকে চার দিন অবস্থানের পর তাদের আগরতলায় যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। তবে এ সফরের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Manual1 Ad Code

আজ দুপুর দুইটার দিকে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ-সমাবেশ শেষ হয়। এরপর বেনাপোল সীমান্তে সতর্কতা বাড়ায় বিজিবি। বিকেল সাড়ে পাঁচটার দিকে বেনাপোল চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করতে দেখা যায়।

Manual1 Ad Code

এ বিষয়ে বিজিবির কর্মকর্তা মাছেদুল রহমান বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে যাতে কেউ দুই দেশের মধ্যে যাতায়াত করতে না পারে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোলের প্রধান ফটক, চেকপোস্টসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।

Manual2 Ad Code