জনগণ চাচ্ছে অন্তবর্তীকালীন সরকার আরও ৫ বছর ক্ষমতায় থাক: স্বরাষ্ট্র উপদেষ্টা
জনগণ চাচ্ছে অন্তবর্তীকালীন সরকার আরও ৫ বছর ক্ষমতায় থাক: স্বরাষ্ট্র উপদেষ্টা
editor
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
মোঃ ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি:
সাধারণ মানুষ চাচ্ছে এই সরকার যেনো আরো অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে এবং
ভারতের সাথে আমাদের যুদ্ধের কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্রিমিনালদের হ্যান্ডঅভার বিষয়ে ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো তাকে আনার চেষ্টা করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্ঠা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা আগের তুলনায় অনেক বেড়েছে, আরো বাড়বে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার যেনো রোধ হয় সে বিষয়ে পুলিশ তৎপর থাকবে। যারা পরিস্থিতির অবনতি করতে চায়, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। পরিস্থিতি আস্তে আস্তে আরো উন্নতি হচ্ছে।
কৃষি বিষয়ে তিনি বলেন, আমরা শুনেছি এবার সুনামগঞ্জে ভালো ফসল হয়েছে। তবে বেশ কিছু জমি পতিত রয়েছে। আমরা এই পতিত জমি ব্যবহারে এই অঞ্চলে প্রায় ৫শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি।
থানা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন— সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জেরডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ওসি আকরাম আলী প্রমুখ।