আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের লাহোরে একাধিক ‘বিস্ফোরণ’ 

editor
প্রকাশিত মে ৮, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ
পাকিস্তানের লাহোরে একাধিক ‘বিস্ফোরণ’ 

Oplus_16908288


Manual5 Ad Code
আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
 দেশটির পুলিশের কর্মকর্তারা এই দাবি করেছেন। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও সামা টিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের ওয়াল্টন রোডের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কে ঘর থেকে দ্রুত বেরিয়ে পড়ে সেখানকার বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা অন্তত দুই থেকে তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
নিরাপত্তা কর্মীরা এলাকাটি ঘিরে রেখেছে এবং সেখানে বেসামরিক লোকদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষ বিস্ফোরণের ধরণ যাচাই করছে।
ঘটনাস্থলের ফুটেজে দেখা যাচ্ছে, ওই এলাকা থেকে ধোঁয়া উড়ছে।
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বইছে। গত মঙ্গলবার রাতেই ভারত পাকিস্তানের অন্তত ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই লাহোরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটল।