জুড়ীতে উপজেলা সদরের বাহিরে মডেল মসজিদ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
জুড়ীতে উপজেলা সদরের বাহিরে মডেল মসজিদ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
editor
প্রকাশিত June 20, 2025, 03:42 PM
Manual3 Ad Code
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা কমপ্লেক্সের ভিতরে এবং পাশে সরকারি মডেল মসজিদ নির্মাণের বিষয়টি চূড়ান্ত হওয়ার পরও একটি অর্থ লোভী সিন্ডিকেট উপজেলা শহর থেকে অনেক বাহিরে উপজেলা মডেল মসজিদ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন শতশত ধর্মপ্রাণ মুসল্লিগণ। শুক্রবার (২০ জুন) বিকেলে উপজেলা চত্বর চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মোঃ হাবিবের সঞ্চালনায় ও রেজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, মাওলানা ফখর উদ্দিন পাঠান, বিশিষ্ট ব্যবসায়ী আপ্তাব আলী, এডভোকেট সাখাওয়াত হোসেন, শিক্ষক শাহীন আহমেদ, ছাত্রনেতা সাজিদ মাহমুদ, সার্জেন্ট আমজাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক আছাদ উদ্দিন, অধ্যাপক বদরুল ইসলাম, ব্যবসায়ী জালাল উদ্দিন, হাবিবুর রহমান, জহিরুল ইসলাম, প্রবাসী মাশুক আহমেদ, সুমন আহমেদ, ছাত্র সমন্বয়ক মাহতাব ভূইয়া স্পন্দন, জাকির হোসেন বাবু সহ আরো অনেকেই।
Manual1 Ad Code
মানববন্ধনে বক্তারা বলেন, জুড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিতরে এবং পাশে সরকারি মডেল মসজিদ নির্মাণের বিষয়টি শতভাগ চূড়ান্ত হওয়ার পরও একটি অর্থ লোভী সিন্ডিকেট উপজেলা শহর থেকে অনেক বাহিরে উপজেলা মডেল মসজিদ নির্মাণের চেষ্টা করছে। আমরা ওই সিন্ডিকেটকে বলতে চাই, আপনারা টেকনিক্যাল কলেজ খেয়েছেন, আপনারা ফায়ার সার্ভিস খেয়েছেন, আপনারা শেখ রাসেল মিনি স্টেডিয়াম খেয়েছেন, দয়া করে আল্লাহর ঘর মসজিদ খাবেন না? তাহলে আল্লাহর গজব পড়বে আপনাদের উপর। জুড়ী উপজেলার সবকিছু খেয়েও আপনাদের পেট ভরছে না কেন? এমন কোন অপকর্ম নেই যা আপনারা করছেন না। টাকা নিয়ে কি কবরে যাবেন? টাকার বিনিময়ে কি আজীবন বেঁচে থাকবেন। এবার থামুন। আল্লাহকে ভয় করুন। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
Manual2 Ad Code
এ সময় বক্তারা অবিলম্বে উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে এবং পাশে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন।