আজ বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী–সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দাম জামিনে কারামুক্ত হলেন

editor
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ণ
স্ত্রী–সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দাম জামিনে কারামুক্ত হলেন

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিনের পর কারামুক্ত হয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

Manual2 Ad Code

সাদ্দামের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারামুক্ত হওয়ার পর যশোর থেকে সাদ্দাম বাড়ির উদ্দেশে রওনা করেছেন।

Manual6 Ad Code

এর আগে, মঙ্গলবার সাদ্দামকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা (২২) ও তাদের ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসানের মরদেহ বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাসা থেকে উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

পরদিন বিকালে তাদের লাশ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সাদ্দাম শেষবারের মতো কারাফটকে স্ত্রী–সন্তানের লাশ দেখেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা হয়।

Manual2 Ad Code