আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ণ
সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

পাপমুক্তি ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত লাভের পরম সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে মঙ্গলবার । মুসলমানদের কাছে এটি এক মহিমান্বিত ভাগ্যরজনি। আল্লাহ তায়ালার মাগফিরাত ও রহমত অর্জনের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে ইবাদত-বন্দেগিতে মগ্ন রয়েছেন।

Manual2 Ad Code

মঙ্গলবার, (৩ ফেব্রুয়ারি) ইসলাম ধর্মে যেসব ফজিলতপূর্ণ ও বরকতময় রাত রয়েছে, পবিত্র শবে বরাত তাদের মধ্যে অন্যতম। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলমানদের কাছে শবে বরাত হিসেবে পরিচিত।

Manual5 Ad Code

বিশ্বাস করা হয়, এই রাতে মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের গুনাহ মাফ করেন এবং রহমতের দ্বার উন্মুক্ত করে দেন। এ কারণে মসজিদ, মাদ্রাসা, ইবাদতখানা ও ঘরে ঘরে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার ও দোয়ায় মশগুল রয়েছেন।

এ রাতকে কেন্দ্র করে অনেকে প্রিয়জনদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছেন। পাশাপাশি নিজের জীবনের ভুল-ভ্রান্তি ও পাপাচারের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে দু’হাত তুলে ক্ষমা প্রার্থনা করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে বুধবার (৪ ঠা ফেব্রুয়ারী) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে রেডিও ও টেলিভিশনে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে এবং সংবাদপত্রগুলো প্রকাশ করছে বিশেষ ক্রোড়পত্র।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code