নতুন প্রধানমন্ত্রীর শপথের তারিখ জানালেন প্রেস সচিব
নতুন প্রধানমন্ত্রীর শপথের তারিখ জানালেন প্রেস সচিব
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:২৫ অপরাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
Manual7 Ad Code
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দ্রুত অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার মাত্র তিন দিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ১৫ অথবা ১৬ ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।
Manual8 Ad Code
তিনি আরও বলেন, দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া হবে সবচেয়ে দ্রুততম সময়ে। যদি তিন দিনের মধ্যেই সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন, তাহলে এরপরই সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাকা হবে। সে ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি তিন দিনের মধ্যেই সম্পন্ন হতে পারে। ফলে শপথগ্রহণ ১৫ কিংবা ১৬ ফেব্রুয়ারিতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মতে, বিষয়টি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর পর্যন্ত গড়ানোর সম্ভাবনা কম।