মনজিল মোরসেদ; ভয়ের মুখে গণভোট, বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি
মনজিল মোরসেদ; ভয়ের মুখে গণভোট, বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি
editor
প্রকাশিত মার্চ ৬, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
গণভোট আয়োজনের পুরো প্রক্রিয়ার আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।
তিনি বলেন, শুরু থেকেই অবৈধ আদেশের ওপর ভিত্তি করে গণভোটের আয়োজন করা হয়েছে। ফলে এ ঘটনায় ভবিষ্যতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আইনি জবাবদিহির মুখোমুখি হতে পারেন।
Manual4 Ad Code
সম্প্রতি বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রে মনজিল মোরসেদ এসব কথা বলেন।
মনজিল মোরসেদ বলেন, ‘জুলাই সনদ’ বিষয়টি দুইভাবে দেখা যায়। একটি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে রাষ্ট্রব্যবস্থার সংস্কার নিয়ে হওয়া ঐকমত্য। আর অন্যটি হলো গেজেট আকারে জারি করা জুলাই সনদ সংবিধান সংশোধন আদেশ-২০২৫। রাজনৈতিক ঐকমত্য বেআইনি নয়, কিন্তু গেজেটের মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ সম্পূর্ণ অবৈধ।
Manual6 Ad Code
তিনি আরো বলেছেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন না থাকলে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন। তবে সেই অর্ডিন্যান্স সংবিধানের কোনো ধারার বিরোধী হতে পারে না। ফলে রাষ্ট্রপতির মাধ্যমে সংবিধান সংশোধনের আদেশ জারি করা সাংবিধানিক ক্ষমতার বাইরে।
Manual4 Ad Code
মনজিল মোরসেদ বলেন, ওই আদেশে গণভোটের কথা বলা হলেও নির্বাচন কমিশনের গণভোট আয়োজনের কোনো সাংবিধানিক ম্যান্ডেট নেই।
পরে সেই আদেশের ভিত্তিতে অর্ডিন্যান্স জারি করে গণভোট আয়োজন করা হয়েছে, যা আইনের দৃষ্টিতে মূল্যহীন।
তার ভাষ্য, সংবিধান সংশোধনের একমাত্র বৈধ পথ হলো সংবিধানের ১৪২ অনুচ্ছেদ। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের সুযোগ নেই। তাই গণভোটের পুরো আয়োজনকে তিনি ‘শুভঙ্করের ফাঁকি’।
Manual5 Ad Code
তিনি আরো বলেছেন, একটা গ্রুপ বসেছিল কোনো রকম মতানৈক্য কিংবা বিতর্ক সৃষ্টি করার জন্য।
আর সেটি হলে ২, ৪, ৫ বছর তারা দেশ পরিচালনা করত। এ জন্য কিছু প্রভু দেশ ও তাদের এজেন্টরা ঘোরাঘুরি করছিল।
তিনি দাবি করেন, অবৈধ ভিত্তির ওপর দাঁড়িয়ে গণভোট আয়োজন করায় ভবিষ্যতে এ বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে পড়তে পারে এবং প্রধান নির্বাচন কমিশনারকে আইনি জবাবদিহির মুখোমুখি হতে হতে পারে।