ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের ঝটিকা মিছিল
editor
প্রকাশিত March 22, 2026, 05:57 PM
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual3 Ad Code
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রকাশ্যে ঝটিকা মিছিল হয়েছে।
Manual5 Ad Code
রোববার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন সকালে মিছিলে অংশ নেন সংগঠনটির আনুমানিক ১৮ থেকে ২০ জন নেতাকর্মী।
জানা যায়, দোয়েল চত্বর থেকে টিএসসিগামী সড়কের মাঝামাঝি স্থান থেকে হঠাৎ করেই মিছিলটি শুরু হয়। অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে অগ্রসর হন। পরে তারা টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের পাদদেশে অল্প সময়ের জন্য অবস্থান নেওয়ার চেষ্টা করেন।
Manual4 Ad Code
তবে কয়েক সেকেন্ডের মধ্যেই ছবি ও ভিডিও ধারণ শেষে দ্রুত স্থান ত্যাগ করেন তারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে মিছিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।
Manual1 Ad Code
সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে মিছিলের ভিডিওর সঙ্গে লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে রাজবন্দিদের মুক্তি, পুলিশ হত্যার বিচার ও বাংলাদেশ ছাত্রলীগের ওপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।