আজ বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল

editor
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬, ০৫:২৯ অপরাহ্ণ
দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

স্বাধীনতা দিবস উপলক্ষে দেড় বছর পর বরগুনা শহরে প্রকাশ্যে মিছিল করেছে জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিল নিয়ে শহরের কয়েকটি সড়ক ঘুরে রাসেল স্কয়ার এলাকায় গিয়ে শেষ হয়।

Manual7 Ad Code

এ মিছিলকে কেন্দ্র করে শহরে রাজনৈতিক কর্মসূচির উপস্থিতি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্র বলছে, গত ১৯ মাসে প্রকাশ্যে এ ধরনের মিছিল দেখা যায়নি। মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফাহাদ হাসান তানিম এবং বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফাহাদকে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের আরো কয়েকজন নেতাকর্মী অংশ নেন।

Manual6 Ad Code

মিছিল শেষে দেওয়া এক ভিডিও বার্তায় ফাহাদ হাসান তানিম বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার বিকল্প নেই।

Manual1 Ad Code

দেশের স্বার্থে তাকে আবার নেতৃত্বে দেখতে চায় ছাত্রলীগ।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।সুএঃ কালের কন্ঠ

Manual3 Ad Code