আজ শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

editor
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ণ
বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বিশ্বাস ও শেখ বংশের মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। এ সময় ২০ থেকে ৩০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার চিংগড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হয়েছেন ফারুক শেখের ছেলে রাজীব শেখ (২৮)।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। হামলাকারীরা কয়েকটি বসতঘরে আগুন দেয় এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় রাজীব শেখ নিহত হন।

Manual3 Ad Code

এ বিষয়ে জানতে বিশ্বাস গ্রুপের একাধিক ব্যক্তিকে মোবাইলে কল দিলেও সেটি রিসিভ হয়নি।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং এতে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual1 Ad Code

তথ্য সুএঃ কালবেলা