মধ্যপ্রাচ্যে গুগল-মেটা-অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি ইরানের
মধ্যপ্রাচ্যে গুগল-মেটা-অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি ইরানের
editor
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual3 Ad Code
মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনাকারী যুক্তরাষ্ট্রের ১৮টি বড় প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
Manual5 Ad Code
স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাত ৮টা থেকে এই প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে বাহিনীটি। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কর্মী ও আশপাশে বসবাসকারী সাধারণ মানুষকে জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের পরিচালিত বিভিন্ন অভিযানে ইরানের শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইআরজিসির দাবি, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে আইসিটি ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) খাতে কর্মরত কোম্পানিগুলো ইরানের ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তু নির্ধারণ ও নজরদারির কাজে সরাসরি সহায়তা করছে। এর আগে এসব কোম্পানিকে সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করেছে বলে অভিযোগ আইআরজিসির।
Manual3 Ad Code
আইআরজিসির এই হুমকির তালিকায় থাকা ১৮টি কোম্পানির মধ্যে রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, আইবিএম, টেসলা এবং বোয়িং-এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। এছাড়া এনভিডিয়া, ওরাকল এবং জেপি মর্গানের মতো আর্থিক ও প্রযুক্তি জায়ান্টদের নামও তালিকায় রয়েছে। বাহিনীটির ভাষ্যমতে, ‘ইরানের প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় এসব কোম্পানির সংশ্লিষ্ট ইউনিটগুলো ধ্বংসের মুখোমুখি হবে।’