আজ শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দেশে ইরানের অতর্কিত হামলা

editor
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
তিন দেশে ইরানের অতর্কিত হামলা

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual7 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে করা কড়া ভাষায় সতর্কবার্তার পর, ইরান সোমবার (৬ এপ্রিল) মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে হামলা শুরু করেছে। দেশটি একইসঙ্গে ‘বিধ্বংসী’ প্রতিশোধের হুমকি দিয়েছে।

Manual1 Ad Code

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার ভোরে ইসরায়েল, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত একযোগে ইরানি মিসাইল ও ড্রোন হামলার কথা জানিয়েছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

এই হামলাগুলো এমন সময়ে চালানো হয়েছে যখন ট্রাম্পের বিরুদ্ধে তেহরান তাদের কড়া অবস্থান আরও জোরদার করছে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সতর্ক করে জানিয়েছে, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে ‘আরও অনেক বেশি বিধ্বংসী’ প্রতিশোধ নেওয়া হবে।

ট্রাম্পের চরম হুমকির পরেই জয়শঙ্করকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন ট্রাম্পের চরম হুমকির পরেই জয়শঙ্করকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন
প্রতিবেদনে বলা হয়েছে, এই সতর্কবার্তাটি আসে ট্রাম্পের ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করার হুমকির কয়েক ঘণ্টা পর। তিনি উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল পুনরায় চালুর জন্য একটি চুক্তিতে তার দাবি মেনে নিতে তেহরানকে আহ্বান জানান।

Manual4 Ad Code

ইরান কার্যত বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। এর পর ট্রাম্প কড়া ভাষায় সতর্ক করে বলেন, তেহরানকে দ্রুত হরমুজ প্রণালি খুলে দিতে হবে, নইলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

এক সংক্ষিপ্ত পোস্টে প্রেসিডেন্ট ইরানকে নির্দেশ পালনের জন্য একটি নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন। তা হলো মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা।

Manual3 Ad Code