মৌলভীবাজার পৌর শহরে টমটম ভাড়ার নৈরাজ্য; প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ঘোষণা সাধারণ ছাত্র জনতার
মৌলভীবাজার পৌর শহরে টমটম ভাড়ার নৈরাজ্য; প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ঘোষণা সাধারণ ছাত্র জনতার
editor
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
মৌলভীবাজার পৌর শহরে যাতায়াতের প্রধান বাহন টমটম এখন ছাত্র ছাত্রীও সাধারণ মানুষের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু এতোদিন ঠিক থাকলেও বর্তমানে কোনো কারণ ছাড়া হুট করে পৌর শহরে ভাড়া বৃদ্ধি হয়ে গেছে গত কিছুদিন থেকে।
শহরের চাঁদনীঘাট, কুসুমবাগ চৌমুহনী, কোর্ট পয়েন্ট এবং বেরিরপাড়ের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রশাসনের তোয়াক্কা না করেই দ্বিগুণ ভাড়া আদায় করছে চালকরা।
৫ টাকার নির্ধারিত ভাড়া ১০ টাকা এবং ১০ টাকার ভাড়া ২০ টাকা নেওয়া এখন ‘অঘোষিত নিয়মে’ পরিণত হয়েছে।
সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, কোনো নির্দিষ্ট চার্ট ছাড়াই চালকরা নিজেদের ইচ্ছেমতো ভাড়া নির্ধারণ করছে। কুসুমবাগ থেকে চাঁদনীঘাট কিংবা কোর্ট পয়েন্ট—সবখানেই একই চিত্র। প্রতিবাদ করলে যাত্রীদের হেনস্তার শিকার হতে হচ্ছে। বিশেষ করে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী এবং রোগীদের ভোগান্তি এখন চরমে।
Manual8 Ad Code
বেরিরপাড় এলাকায় দেখা যায়, সন্ধ্যা নামলেই এই ভাড়ার হার আরও বেড়ে যায়।
ভুক্তভোগী এক যাত্রী জানান, “আগে কোর্ট পয়েন্ট থেকে কুসুমবাগ ৫ টাকায় যেতাম, এখন ১০ টাকার নিচে কোনো চালক যেতে চায় না। তারা অতিরিক্ত যাত্রী তুলছে, আবার ভাড়াও বেশি নিচ্ছে। প্রতিবাদ করলে তারা গাড়ি থেকে নেমে যেতে বলে।”
ফলে ছাত্র ছাত্রীরা স্কুলে,প্রাইভেট পড়তে ও জনসাধারণ প্রতিদিন জরুরি প্রয়োজনে শহরের বিভিন্ন স্থানে দিনে-রাতে একাধিকবার যাতায়াতকারীরা হয়রানির শিকার হচ্ছেন।
Manual2 Ad Code
এ নিয়ে প্রতিনিয়ত চালক ও যাত্রীদের মধ্যে হচ্ছে বাকবিতণ্ডা
সাধারণ মানুষের দাবি, দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই চাঁদাবাজি ও ভাড়ার নৈরাজ্য বন্ধ করা হোক। নতুবা সাধারণ মানুষের পকেটের টাকা এভাবেই লুটে নেবে অসাধু চালক চক্র।
Manual8 Ad Code
সাধারণ মানুষের প্রশ্ন হলো অতিরিক্ত টাকাগুলা কার পকেটে যায়? কার ইশারায় হঠাৎ এইভাবে ভাড়া বৃদ্ধি করা হয়েছে?
অনুসন্ধানে জানা যায়, পৌরসভা থেকে নির্দিষ্ট ভাড়ার তালিকা থাকলেও তা স্ট্যান্ড বা গাড়িতে কোথাও প্রদর্শন করা হয় না। ট্রাফিক পুলিশ ও পৌর কর্তৃপক্ষের নজরদারির অভাবে চালকরা এই সাহস পাচ্ছে বলে অভিযোগ সচেতন নাগরিকদের।
এদিকে মৌলভীবাজার শহরে অবৈধভাবে টমটম এবং অটোরিকশা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ১১:৩০ মিনিটে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে সাধারণ ছাত্র জনতা।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের সাথে দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।