আজ শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার কে হচ্ছেন, আলোচনায় আরিফ খানের নাম

editor
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার কে হচ্ছেন, আলোচনায় আরিফ খানের নাম

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual7 Ad Code

ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা জ্যেষ্ঠ কূটনীতিক প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রদূত হিসেবে বদলি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শুক্রবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাঁর উত্তরসূরি হিসেবে ঢাকায় কে আসবেন, এ বিষয়ে চলছে নানা আলোচনা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিহারের সাবেক রাজ্যপাল ও ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আরিফ মোহাম্মদ খানের নাম এ ক্ষেত্রে আলোচনায় রয়েছে। যদিও তিনি পেশাদার কূটনীতিক নন, তবুও গুরুত্বপূর্ণ দেশে জ্যেষ্ঠ রাজনীতিকদের দূত হিসেবে নিয়োগ দেওয়ার নজির রয়েছে ভারতের।

Manual6 Ad Code

কংগ্রেসসহ একাধিক সরকারের মন্ত্রী ছিলেন আরিফ মোহাম্মদ খান। সবশেষ যোগ দিয়েছেন বিজেপিতে। ভারতে তরুণ বয়সে যে কয়জন ব্যক্তি মন্ত্রী হয়েছেন, আরিফ মোহাম্মদ খান তাদের অন্যতম।

ঢাকায় পরবর্তী হাইকমিশনার হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ভারত। আরিফ মোহাম্মদ খানের পাশাপাশি বাংলা ভাষায় পারদর্শী কোনো একজন প্রতিনিধিকে পাঠানোর সম্ভাবনাও আলোচনায় রয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রণয় ভার্মাকে বদলির বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৪ ব্যাচের ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের এই কর্মকর্তা শিগগিরই ব্রাসেলসে নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রণয় ভার্মা। সম্প্রতি বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে তাঁকে ব্রাসেলসে পাঠানোর বিষয়ে আলোচনা চলছিল। বিশেষ করে গত ২৭ জানুয়ারি ইইউর সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির পর ইউরোপে কূটনৈতিক গুরুত্ব বাড়ায় এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Manual8 Ad Code

বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগে প্রণয় ভার্মা ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি হংকং, সানফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে ভারতীয় মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে হ্যানয়ে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের যুগ্ম সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। যন্ত্রকৌশলে স্নাতক প্রণয় ভার্মা কর্মজীবন শুরু করেছিলেন টাটা স্টিলে। পরে যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।

Manual8 Ad Code