আজ শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গুগল ক্রোমে যুক্ত হলো এআই ফিচার ‘স্কিলস’

editor
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ণ
গুগল ক্রোমে যুক্ত হলো এআই ফিচার ‘স্কিলস’

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

  • এই নতুন ফিচার ব্যবহারকারীদের দৈনন্দিন কাজকে আরও নিখুঁত করবে

জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমে ব্যবহারকারীদের সুবিধার্থে যুক্ত হয়েছে এক নতুন চমক। এর নাম দেওয়া হয়েছে “স্কিলস”। জেমিনি এআই-এর সাহায্যে এই নতুন ফিচার ব্যবহারকারীদের দৈনন্দিন কাজকে আরও নিখুঁত করে তুলবে। এর ফলে বারবার একই নির্দেশ বা প্রম্পট টাইপ করার ঝামেলা থেকে মুক্তি মিলবে।

কী এই গুগল ক্রোম স্কিলস?

Manual6 Ad Code

সহজ ভাষায়, “স্কিলস” হলো আপনার পছন্দের বা নিয়মিত সার্চ কমান্ডের সমষ্টি। ধরা যাক, আপনি বারবার ইন্টারনেটে রান্নার রেসিপি খোঁজেন অথবা বিভিন্ন ওয়েবসাইটের পণ্যের দাম দেখেন। আগে এর জন্য বারবার একই ধরনের সার্চ কমান্ড বার বার দিতে হতো। এখন থেকে সেই কমান্ড একবার “স্কিল” হিসেবে সেভ করে রাখলেই হলো। এরপর মাত্র এক ক্লিকেই জেমিনি আপনার হয়ে সেই কাজ করে দেবে। এমনকী ব্রাউজারে খোলা একাধিক ট্যাবের তথ্য ঘেঁটে নিমেষের মধ্যে আপনার সামনে সব তথ্য হাজির করবে এই প্রযুক্তি।

কীভাবে ব্যবহার করবেন ফিচারটি?

Manual6 Ad Code

এই ফিচারটি ব্যবহারের পদ্ধতিও বেশ সহজ। ক্রোম ব্রাউজারের উপরের ডানদিকের কোণে জেমিনি আইকনে ক্লিক করলেই এই ফিচারে প্রবেশ করা সম্ভব। সেখানে গিয়ে নিজের পছন্দমতো প্রম্পট লিখে সেটিকে স্কিল হিসেবে সেভ করা যাবে। পরে ব্যবহারের সময় কেবল একটি “স্ল্যাশ” (/) টাইপ করলেই বা প্লাস চিহ্নে ক্লিক করলেই সেভ করা স্কিলগুলো সামনে চলে আসবে। গুগল ইতিমধ্যেই ৫০টির বেশি প্রি-সেট স্কিল তৈরি করে রেখেছে। যার মাধ্যমে প্রোটিন ক্যালকুলেট করা থেকে শুরু করে দীর্ঘ কোনো নথির সারসংক্ষেপ তৈরি—সবই হবে চোখের পলকে।

Manual8 Ad Code

তবে শুধু উৎপাদনশীলতা বাড়ানোই নয়, কেনাকাটা বা ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পোশাক কেনার সময় বিভিন্ন সাইটের দামের তুলনা করা এখন সহজ। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে গুগল জানিয়েছে, ইমেল পাঠানো বা ক্যালেন্ডারে কোনো ইভেন্ট যোগ করার মতো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এআই আগে ব্যবহারকারীর অনুমতি নেবে।

Manual1 Ad Code

বর্তমানে এই সুবিধাটি কেবল ডেস্কটপ ব্যবহারকারীরদের জন্য এবং মার্কিন ইংরেজি ভাষায় রোল-আউট করা হচ্ছে। খুব শীঘ্রই এটি অন্যান্য ভাষাতেও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।