সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট; শুনানি আজ
সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট; শুনানি আজ
editor
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
হামের প্রকোপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।
Manual6 Ad Code
রোববার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই শুনানির জন্য আজ (সোমবার) সময় নির্ধারণ করেন।
Manual2 Ad Code
গত ২ এপ্রিল এই রিটটি দায়ের করা হয়, যেখানে শিশুদের সুরক্ষায় স্কুল বন্ধের পাশাপাশি হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। ব্যারিস্টার পূর্ণিমা জাহান আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেবেন।
Manual4 Ad Code
এর আগে, ১ এপ্রিল ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এই নোটিশ পাঠান।
Manual7 Ad Code
নোটিশে উল্লেখ করা হয় যে, টিকার অভাবে দেশের বিভিন্ন অঞ্চলে শিশুরা মারাত্মকভাবে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং প্রাণহানির মতো ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে না পারায় আদালতের শরণাপন্ন হয়েছেন রিটকারীরা।