কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের জেলা সদরের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় পলিটেকনিক ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, কোটবাড়ি এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে থাপ্পড় মারাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যায় ছাত্রশিবিরের সদস্যরা ওই শিক্ষার্থীকে মারধরের বিচার চাইতে অধ্যক্ষের কক্ষে যান। অধ্যক্ষ বিচারের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হচ্ছে বলে জানান। কিন্তু তাৎক্ষণিক বিচার দাবি করে ছাত্রশিবির। এ সময় অধ্যক্ষের কক্ষেই হঠাৎ করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় হামলায় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রদলের পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করা হয়েছে। তারা জানায়, সাধারণ শিক্ষার্থীদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ছাত্রশিবির বলছে, গুপ্ত লেখাকে কেন্দ্র করেই ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরের ওপর হামলা করেছে ।
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতি ইমন আহমেদ জানান, বিকেলে একজন শিক্ষার্থীর সঙ্গে হলের দুই শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
Manual7 Ad Code
কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ জানান, সারাদেশে ছাত্রদলের গুপ্ত লেখার কর্মসূচি ছিল। এই কর্মসূচি চলার সময় ছাত্রশিবিরের কর্মী নাফিস আব্দুল্লাহকে ছাত্রদলের ছেলেরা মারধর করে। অধ্যক্ষের কাছে মারধরের ভিডিও চাইতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরের ওপর হামলা করে। আহত কয়েকজন কুমিল্লা মেডিকেলেজে ভর্তি করা হয়েছে। হামলায় পলিটেকনিক্যাল ছাত্রশিবিরের সভাপতি এবং সেক্রেটারি দুজনই আহত হয়েছেন।
Manual3 Ad Code
এ ব্যাপারে কুমিল্লা পলিটেকনিক্যালের অধ্যক্ষ মাজারুল ইসলাম জানান, এখানে কোন ছাত্রদল ছাত্রশিবিরের কোনো স্লোগান ছিল না। হঠাৎ করেই সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে একজনকে থাপ্পড় মারা কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। আমি একটি তদন্ত কমিটি করেছিলাম। কিন্তু এর আগেই সংঘর্ষ ঘটে ।
Manual5 Ad Code
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক জানান, দুইপক্ষের শিক্ষার্থীদের মধ্যে ঘটনা ঘটেছে। বর্তমানে পরিবেশ শান্ত আছে। সুএঃ চ্যানেল২৪