বাংলাদেশসহ ৭৫ টি দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ৭৫ টি দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
editor
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬, ০২:৫৩ অপরাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সরকারি সহায়তা গ্রহণের ঝুঁকি বিবেচনায় নতুন যাচাই–বাছাই শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
Manual4 Ad Code
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
Manual1 Ad Code
মার্কিন দূতাবাস জানায়, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অব স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। তবে এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
Manual4 Ad Code
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা নিতে পারেন, এমন ব্যক্তিদের যাওয়া ঠেকাতে আবেদনকারীদের যাচাই–বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে। এটি না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকবে।