আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

editor
প্রকাশিত মে ২, ২০২৬, ০২:২৯ অপরাহ্ণ
বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

Manual1 Ad Code
রাজু সরকার গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার বালাসীঘাট হতে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবীতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১লা মে)  বিকেলে ফুলছড়ি উপজেলাবাসীর উদ্যোগে বালাসীঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
 ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাছেদ, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্সের সহ সভাপতি তৌহিদুর রহমান মিলন, পরিচারক আলী কায়ছার বাবুল, গাইবান্ধা সালিমার সুপার মার্কেটের সাধারণ সম্পাদক বাপ্পা সাহা, জেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারী ফয়সাল কবির রানা, ফুলছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমীর আমজাদ হোসেন, সেক্রেটারী আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র জাহিদ হাসান জীবন, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, এরেন্ডাবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মুরাদ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা সাধারণ সম্পাদক রানু সরকার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ, উড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইলিয়াস হোসেন, কঞ্চিপাড়া ইউনিয়ন আহবায়ক রাজু মন্ডল সহ অনেকে।
বক্তারা বলেন, বালাসী-বাহাদুরাবাদ রুটে সেতু নির্মিত হলে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের অন্তত আট জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন। ঢাকায় যাতায়াতে পথ কমবে ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। কমবে পণ্য পরিবহনের সময় ও খরচ। নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হবে।