আজ সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

editor
প্রকাশিত মে ৫, ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ণ
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতসহ সব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং গণতন্ত্রের বিজয় হোক।

Manual1 Ad Code

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রথম কথা বিএনপির এখানে কোনো মনোভাব থাকার কথা না। ভারতে নির্বাচন হচ্ছে, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, ওদের গণতন্ত্রের ব্যাপার। আমাদের একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে অনেকদিন পরে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে আমরা সবসময় যে রকম বলে আসছি, আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেরকমই আমরা চাইব আমাদের আশপাশের সব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং গণতন্ত্রের বিজয় হোক।

আরেক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ফরেন পলিসি ডু নট ওয়ার্ক দ্যাট ওয়ে। ফরেন পলিসি… একটি দেশের ফরেন পলিসি একটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট হয়। আমাদের দেশের ফরেন পলিসি আমরা আগেই বহুবার বলেছি, আজকেও বলছি, প্রধানমন্ত্রীর যে ফরেন পলিসি ‘বাংলাদেশ ফার্স্ট’ ফরেন পলিসিতে চলবো আমরা। সেটা অন্যান্য দেশে যেই সরকারই আসুক না কেন, আমাদের ফরেন পলিসি একই থাকবে।

Manual7 Ad Code

পুশ-ইন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নো ম্যাটার হুইচ গভমেন্ট ইজ ইন পাওয়ার ইন ইন্ডিয়া। আমাদের সঙ্গে ওদের ইস্যুগুলো কিন্তু রয়েই যায়। তো ওগুলো তো আমাদের অবশ্যই ডিল করতে হবে। ওয়েদার ইটস বিজেপি অর এনি আদার পলিটিকাল পার্টি।

তিনি বলেন, আমাদের ওদের সঙ্গে পানির ইস্যু আছে, পুশব্যাকের যে ইস্যুটা বললেন সেটা আছে। আরও অনেক ইস্যু আছে, সে ইস্যুগুলো তো আমাদের রয়েই যাচ্ছে। সেগুলো যেই সরকারই আসুক না কেন বা থাকুক না কেন, তাদের সঙ্গে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে।

 

Manual4 Ad Code