জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক হত্যাসহ তিন মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।
Manual8 Ad Code
বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি বলেন, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে অন্য মামলায় গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় এখন মুক্তিতে বাধা নেই।
২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে রিমান্ডে পাঠানো হয়। ওই বছরের ১৭ সেপ্টেম্বর সুজনকে যাত্রাবাড়ী থানার গোপী বাঘের রাইয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টারের মালিক রফিকুল ইসলামকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
জামিন মেলেনি আসাদুজ্জামান নুর ও মোজাম্মেল বাবুর
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর এবং একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে জামিন দেননি হাইকোর্ট। আজ হাইকোর্টের একই বেঞ্চ তাদের জামিন আবেদন নাকচ করেন। তাদের পক্ষে মামলা পরিচালনা করেন আব্দুল আলীম জুয়েল। তথ্য সুএঃ সমকাল