আজ মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি জাহাজে মার্কিন হামলা: নিখোঁজ পাঁচ নাবিকের একজনের মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত মে ৮, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
ইরানি জাহাজে মার্কিন হামলা: নিখোঁজ পাঁচ নাবিকের একজনের মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

ইরানের জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিখোঁজ হওয়া পাঁচ নাবিকের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে হরমুজ প্রণালিতে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। মার্কিনিরা এ সময় ইরানিদের বাণিজ্যিক জাহাজে হামলা চালায়।

Manual4 Ad Code

ইরানের মিনাব কাউন্টির গভর্নর মোহাম্মদ রাদমেহের বার্তাসংস্থা মেহের নিউজকে জানিয়েছেন, উদ্ধারকারীরা নিখোঁজ পাঁচ নাবিকের একজনের মরদেহ খুঁজে পেয়েছেন। বাকিদের উদ্ধারে এখনো অভিযান অব্যাহত আছে।

মিনাব কাউন্টির গভর্নর এর আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের হামলায় মোট ১০ জন নাবিক আহত হয়েছেন। ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছিল, ইরানের সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত।

Manual7 Ad Code

পরবর্তীতে জানা যায়, নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানের কয়েকটি খালি ট্যাংকারে শুক্রবার ৮ মে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

Manual5 Ad Code

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ফক্স নিউজের এক সাংবাদিক জানিয়েছেন, ইরানের একাধিক খালি ট্যাংকার লক্ষ্য করে হামলা হয়।

সূত্র: আলজাজিরা

 

Manual8 Ad Code