আজ রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল রোববার শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

editor
প্রকাশিত মে ৯, ২০২৬, ০৯:২৮ অপরাহ্ণ
কাল রোববার শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

Manual1 Ad Code

তামিলনাড়ুর রাজনীতিতে গত কয়েকদিন ধরে চলা চরম অনিশ্চয়তার অবসান ঘটলো।

Manual6 Ad Code

অবশেষে শনিবার (৯ মে) সন্ধ্যায় চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। ২৩৪ সদস্যের বিধানসভায় ১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে তিনি একক বৃহত্তম দলের নেতা হিসেবে এই দাবি পেশ করেন।

আগামীকাল রোববার (১০ মে) সকাল ১০ টায় চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয়। রাজ্যপাল তাকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

গত চার দিনে এটি ছিল রাজ্যপালের সঙ্গে বিজয়ের চতুর্থ সাক্ষাৎ। শনিবার ভিসিকে এবং আইইউএমএল নিঃশর্ত সমর্থন দেওয়ার পরই সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা নিশ্চিত হয়। বিকেলে যখন বিজয় লোকভবনে যান, তখন তার সঙ্গে ছিলেন জোটসঙ্গী কংগ্রেস, ভিসিকে, সিপিআই (এম), সিপিআই এবং আইইউএমএল-এর শীর্ষ নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু

Manual4 Ad Code