আজ বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ দেখলেই গুঁতো দেয়— দুষ্টু মহিষের নাম রাখা হলো নেতানিয়াহু

editor
প্রকাশিত মে ১৩, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
মানুষ দেখলেই গুঁতো দেয়— দুষ্টু মহিষের নাম রাখা হলো নেতানিয়াহু

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

দুই শিংয়ের মাঝখানে সিতির ভাজ, চোখের চাহনি তীক্ষ্ণ। কেউ সামনে গেলেই তেড়ে আসছে ফোঁস ফোঁস করে। খামারিদের ভাষ্য, এমনকি প্রতিদিন তাকে খাইয়ে দাইয়ে যারা আদর যত্ন করে রাখে, তাদেরও গুঁতোয় এই মহিষ। স্বভাবে মিল থাকায় ইসরাইয়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু সঙ্গে মিলিয়ে কোরবানির জন্য প্রস্তুত করা এই মহিষের নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’।

Manual6 Ad Code

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার ‘এস এস ক্যাটেল ফার্মে’ দেখা মিলছে এই অ্যালবিনো জাতের এই মহিষের। তাকে দেখতে গত কয়েকদিন ধরে সেখানে ভিড় করছেন এই খবর ছড়িয়ে পড়তেই সেই খামারে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

খামারি ও দর্শনার্থীরা জানান, কোরবানির ঈদ সামনে রেখে এই মহিষকে দেখাতে জেলাজুড়ে শুরু হয়েছে হইচই। প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ। সম্প্রতি নারায়ণগঞ্জে একটি খামারে ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে চেহারা ও চুলের মিল থাকায় ভাইরাল হয় একটি একই জাতের একটি মহিষ। এরই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে ‘নেতানিয়াহু’।

Manual6 Ad Code

অ্যালবিনো জাতের এই মহিষের ওজন ৭৫০ কেজির বেশি। আচরণেও দেখা যায় যুদ্ধ মনোভাব। শুধু আচরণ নয়; এই মহিষর চুল ও চোখে ইসরাইয়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু সঙ্গে মিল রয়েছে বলে জানালেন দর্শনার্থী ও খামারিরা।

Manual7 Ad Code

ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, মহিষটি এখানে আছে এমন খবর শুনে দেখতে এসেছি। শুনেছি নেতানিয়াহু যেভাবে বিশ্ব নিয়ে খেলা করে, মহিষটিও সেইরকম দুষ্টু প্রকৃতির। খামারি ভাইরা যখন খাবার দিতে যায়, পানি দিতে যায় সেটি খেলা করে, গুঁতো দিতে চায়। শিং নাড়িয়ে সবসময় আক্রমণাত্মক ভঙ্গিতে থাকে। তাকে কেউ আদর করতে চাইলে তাদের দিকেও তেড়ে আসে।

খামার কর্তৃপক্ষ জানায়, এই ‘নেতানিয়াহু’র খাবারের তালিকাও রাজকীয়। ঘাস-ভুষির পাশাপাশি তাকে খেতে দেওয়া হয় পুষ্টিকর খাবার। দিনে দুই বেলা গোসল করিয়ে তাকে রাখা হয় ফিটফাট। তবে তার মেজাজটা সবসময় গরম থাকার কারণে রাখালরা একটু দূরত্ব বজায় রেখে তার খেয়াল রাখেন।

এস এস ক্যাটেল ফার্মের একজন রাখাল জানান, ইসরাইয়েলের প্রসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু চুল ও চোখের আকৃতি যেমন আমাদের মহিষটাও দেখাতে তেমন। মহিষটি খুব দুষ্টামি করে এবং তার খুব দুষ্টু বুদ্ধি। ওকে আমরা খাবার দিতে গেলেও সে গুঁতো দেয়; ফোঁস ফোঁস করে।

Manual3 Ad Code

এস এস ক্যাটেল ফার্মের ব্যবস্থাপক মেহেদি বলেন, এটি মূলত অ্যালবিনো জাতের একটি মহিষ। এইরকম ৬টি মহিষ আছে আমাদের খামারে। যারা সবাই দুষ্টু প্রকৃতির। তাই তাদের নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু- ওয়ান’, ‘টু’ এভাবে করে ‘নেতানিয়াহু-সিক্স’ পর্যন্ত নাম রাখা হয়েছে। মহিষগুলো দেখতে প্রতিদিন অনেক লোকজন আসছেন। সুএঃ ইত্তেফাক