বিছনাকান্দিতে গোসল করতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
Manual1 Ad Code
শুকবার (১৫ মে) বিছনাকান্দিতে ব্যাচের সহপাঠীদের সঙ্গে ট্যুরে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। নিখোঁজ শিক্ষার্থীর নাম শান্ত বণিক। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
Manual5 Ad Code
পিএমই বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী সোহেল রানা জানান, ‘আমরা অন্য একটি স্থানে ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। এসে জানতে পারি, শান্তসহ তিনজন একসঙ্গে জিরো পয়েন্ট থেকে একটু সামনে পানিতে নেমেছিল। বাকি দুজন নিরাপদে তীরে উঠে আসতে পারলেও শান্ত পানির স্রোতে তলিয়ে যায় এবং এখনও নিখোঁজ রয়েছে।’
Manual7 Ad Code
সোহেল রানা আরও বলেন, ‘শান্ত নিখোঁজ হওয়ার পর প্রায় দুই ঘণ্টা পার হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত (প্রতিবেদন লেখা পর্যন্ত) ফায়ার সার্ভিস বা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। বর্তমানে স্থানীয় ডুবুরিরা নিজ দায়িত্বে তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছেন।’
বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে আমাদের জানানো হয়। সিলেট থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত তারা পৌঁছায়নি। আশা করছি ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে পৌঁছাবে।
Manual2 Ad Code
তিনি আরও বলেন, ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন একটি জলাশয়। স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়েছেন, তবে সফল হননি। ডুবুরি দল এলে উদ্ধার অভিযান শুরু হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, আধা ঘণ্টা আগে আমরা জানতে পেরে জেলা পরিষদ থেকে ডুবুরি পাঠানোর চেষ্টা করছি। একই সঙ্গে গোয়াইনঘাটের যিনি ইউএনও, তিনি আমাদের প্রাক্তন ছাত্র। তাকে রিকোয়েস্ট করেছি স্থানীয় ডুবুরি দিয়ে তাকে উদ্ধারের চেষ্টার করার জন্য। সে তার তৎপরতা চালাচ্ছে। স্থানীয় প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসনকে সঙ্গে যোগাযোগ করেছি।