আজ বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরপুরে ভূমি সেবা মেলা: কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

editor
প্রকাশিত মে ২১, ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ণ
নাগরপুরে ভূমি সেবা মেলা: কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

Manual6 Ad Code
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার এরফান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের পরিচালনায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু’র সহধর্মিনী বেগম মনোয়ারা মুকুল,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি,সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো নাদির আহম্মেদ সহ অন্যরা ।
পরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন এবং সনদ বিতরন করেন।