আজ বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই

editor
প্রকাশিত মে ২৩, ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ
আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual1 Ad Code

শনিবার (২৩ মে) ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর রাজনৈতিক ও পেশাগত সহকর্মী এ শ ম রেজাউল করিম।

পোস্টে তিনি লেখেন, ‘শোক সংবাদ; না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, বরিশাল জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি, বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসন থেকে নির্বাচিত হওয়া সাবেক সংসদ সদস্য, ১/১১ সরকার আমলে গ্রেপ্তারকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম আইনজীবী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, সর্বজন শ্রদ্ধেয় ইউসুফ হোসেন হুমায়ুন।’

তিনি আরো লেখেন, ‘ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পূর্বে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, কন্যা, স্ত্রী সহ অগণিত শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Manual1 Ad Code