আজ , ,

বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

editor
প্রকাশিত May 30, 2026, 01:42 AM
বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual5 Ad Code

শুক্রবার (২৯ মে) বিকেলে তাদেরকে বরিশাল মেট্রোপলিটন আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual6 Ad Code

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করার পরিকল্পনা করছে, এমন একটি গোয়েন্দা তথ্যর ভি‌ত্তি‌তে অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা, ধোপাবাড়ির মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চিরুনি অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ।

অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, আটককৃতদের মোবাইল ও অন্যান্য তথ্য যাচাই করে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ শীর্ষ নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার প্রমাণ পাওয়া গেছে।

Manual5 Ad Code

এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইট ও মাদক কারবারের সাথে সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ মিলেছে। পরবর্তীতে জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে নগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া নিয়মিত মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তথ্য সুএঃ বাংলা নিউজ টোয়েন্টিফোর.