অক্সফোর্ডে পূর্বনির্ধারিত একটি বিতর্ক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েমকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জড়ো হয়েছেন।
Manual6 Ad Code
রবিবার (১৪ জুন) (স্থানীয় সময়) বিকেল ৬টার কিছু আগে অক্সফোর্ডের বিতর্ক অনুষ্ঠানের ভেন্যুর সামনে এনসিপি এবং জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। তারা স্লোগান দিয়ে হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েমকে স্বাগত জানান।
Manual6 Ad Code
অন্যদিকে, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা সুশান্ত দাসের নেতৃত্বে একটি দোতলা বাসে করে কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।
Manual4 Ad Code
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিতর্ক ভেন্যুর সামনে পুলিশ মোতায়েন করা হয়। এ সময় উভয় পক্ষ একে অপরের উদ্দেশে পাল্টাপাল্টি স্লোগান দেয়।
তবে স্থানীয় সময় বিকেল ৬টা ১৫ মিনিট পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ কঠোর অবস্থানে থেকে পরিস্থিতি শান্ত রাখে।
উল্লেখ্য, পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে গত শুক্রবার এনসিপির উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। এর দুই দিন পর রবিবার বিকেলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।