আজ শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নাগরপুরে যুব জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত 

editor
প্রকাশিত জুন ২৬, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নাগরপুরে যুব জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত 

Manual6 Ad Code
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও জেলা শূরা সদস্য  মাওলানা মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ইসলামের আদর্শ অনুসরণ ও নৈতিক শিক্ষার প্রসারই তরুণদের মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সভাপতির বক্তব্যে ডা. এম. এ. মান্নান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে নৈতিক, আদর্শিক ও দ্বীনি মূল্যবোধে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, কর্মপরিষদ সদস্য মো. আজিজুল রহমান ও মো. হাবিবুর রহমান, এবং সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের অর্থ সম্পাদক মো. মহিদুল ইসলাম, অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল কাদের, সেক্রেটারি মো. সালাউদ্দিন,নাগর সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো.মিজানুর রহমানসহ নাগরপুর উপজেলা যুব বিভাগের সকল ইউনিয়নের যুব নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মাদকমুক্ত, সুস্থ, নৈতিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজকে সচেতন হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সভা শেষে দেশ, জাতি ও তরুণ প্রজন্মের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।