নাগরপুরের মোকনা ইউনিয়নে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
নাগরপুরের মোকনা ইউনিয়নে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
editor
প্রকাশিত জুলাই ৫, ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে মোকনা ইউনিয়নে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকালে মোকনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক ও নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ করে তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
উদ্বোধক হিসেবে বক্তব্য দেন মোকনা ইউনিয়ন পরিষদের জামায়াত-মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. শাহাদত হোসেন। তিনি বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মোকনা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. সোজন শিকদার, সেক্রেটারি মো. মারুফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ মিয়া, সাংবাদিক আব্দুল হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।