জর্ডানের সামরিক ঘাঁটিতে ইরানের ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
জর্ডানের সামরিক ঘাঁটিতে ইরানের ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
editor
প্রকাশিত জুলাই ৯, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে জর্ডানের আজরাক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
Manual3 Ad Code
বৃহস্পতিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে এ দাবি করা হয়।
Manual4 Ad Code
তবে জর্ডান সরকার জানিয়েছে, ইরান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে দেশটির কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তারা আরও বলে, ‘মার্কিন আগ্রাসন’ পুনরাবৃত্তি হলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে ইরানের এ বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।