আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শাবিপ্রবিতে সমাজকর্ম বিভাগে সমাজকর্মের বাস্তবিক জ্ঞান অর্জনের লক্ষ্য ক্যাম্পিং কোর্স ও পোস্টার প্রদর্শনী  অনুষ্ঠিত

editor
প্রকাশিত জুলাই ১০, ২০২৬, ০৯:১৭ অপরাহ্ণ
শাবিপ্রবিতে সমাজকর্ম বিভাগে সমাজকর্মের বাস্তবিক জ্ঞান অর্জনের লক্ষ্য ক্যাম্পিং কোর্স ও পোস্টার প্রদর্শনী  অনুষ্ঠিত

Manual8 Ad Code

উৎফল বড়ুয়া, সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা তাত্বিক পড়াশোনার পাশাপাশি গ্রামীণ ও নগর জীবনের বাস্তবতায় সমাজকর্মের বাস্তবিক জ্ঞান অর্জনের লক্ষ্য ক্যাম্পিং কোর্স শেষে পোস্টার প্রদর্শনীর মাধ্যমে নতুনত্ব ফুটিয়ে তুলছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সমাজকর্ম বিভাগে ক্যাম্পিং কোর্সের পোস্টার প্রদর্শন করেন শিক্ষার্থীরা। বিভাগটির অন্যতম গুরুত্বপূর্ণ কোর্স ‘সোশ্যাল ওয়ার্ক ক্যাম্পিং’। এই কোর্সের অংশ হিসেবে প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন কমিউনিটিতে চলে শিক্ষার্থীদের মাঠপর্যায়ের কাজ, যেখানে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মানুষের জীবনযাত্রা, সমস্যা ও সম্ভাবনার গল্প।

সাধারণত এই ক্যাম্পিং শেষে দীর্ঘ এক রিপোর্ট জমা দিতে হতো শিক্ষার্থীদের।তবে এবার সেই চেনা ছকে এসেছে এক অন্যরকম নতুনত্ব। এবার শুধু রিপোর্টেই সীমাবদ্ধ থাকেনি শিক্ষার্থীরা। তাদের অর্জিত বাস্তবিক ও প্রায়োগিক জ্ঞানকে ফুটিয়ে তুলেছে ভিন্ন আঙ্গিকে, এক দৃষ্টিনন্দন ও উদ্ভাবনী ‘পোস্টার প্রেজেন্টেশন’ বা পোস্টার প্রদর্শনীর মাধ্যমে।

Manual1 Ad Code

ক্যাম্পিং শেষে নিজ নিজ কমিউনিটির সমস্যা, সম্ভাবনা, কেস স্টাডি এবং নিজেদের অভিজ্ঞতাকে শিক্ষার্থীরা রঙ-বেরঙের পোস্টারে সচিত্র ও আকর্ষণীয়ভাবে উপস্থান করেছে। প্রতিটি পোস্টারের মাধ্যমে সমাজের জীবন্ত চিত্র ফুটিয়ে তুলেছেন তারা। শিক্ষার্থীদের এই ভিন্নধর্মী উদ্যোগ ও নতুনত্বে উচ্ছাস প্রকাশ করেছেন বিভাগের শিক্ষকরা।

প্রদর্শনী পরিদর্শন শেষে শিক্ষকরা বলেন,’সমাজকর্ম মূলত একটি অ্যাপ্লাইড ডিসিপ্লিন (প্রায়োগিক বিষয়)।

শুধু শ্রেণীকক্ষের তাত্বিক পড়াশোনায় এটি সীমাবদ্ধ নয়। বাস্তব জীবনের মুখোমুখি দাঁড়িয়ে মানুষের কল্যাণে কাজ করার পদ্ধতি শেখার ক্ষেত্রে এই ফিল্ড ক্যাম্পিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘

শিক্ষকরা আরও বলেন, এবারের প্রতিটি গ্রুপই তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে যেভাবে পোস্টারে রূপ দিয়েছে, তা এক কথায় অসাধারণ। এটি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, দলগত কাজের মানসিকতা এবং সৃজনশীলতাকে অনেকখানি বাড়িয়ে দেবে। ‘

Manual7 Ad Code

পুঁথিগত বিদ্যার সাথে বাস্তবতার এই মেলবন্ধন আগামী দিনে তাদের দক্ষ সমাজকর্মী হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিভাগের শিক্ষকরা।

Manual4 Ad Code

পোস্টার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, বিভাগীয় প্রধান অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস, অধ্যাপক ড. শফিকুর রহমান, অধ্যাপক আমিনা পারভীন, অধ্যাপক ড. আব্দুল জলিল, অধ্যাপক ড. আলী ওয়াক্কাস, অধ্যাপক ড. তাহমিনা ইসলাম, অধ্যাপক ফখরুল আলম, অধ্যাপক আবুল কাশেম, প্রভাষক তারিক এম এ কাইয়ুম, ইফতেখার আহমদ এবং ইসরাত জাহান ঝুমি।

Manual4 Ad Code