হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয়, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয়, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
editor
প্রকাশিত জুলাই ১৪, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ভারত একটি ‘আইনি বিষয়’ বলে উল্লেখ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
Manual4 Ad Code
মঙ্গলবার (১৪ জুলাই) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন হয়নি। যেকোনো প্রত্যর্পণ আইনি বিষয় এবং তা যথাযথভাবে দেখা হবে।
সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, তিনি ও আওয়ামী লীগের অন্য নেতারা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। গত বছর আগস্টে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে হাসিনা ভারতে পালিয়ে যান। তারপর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন।
বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতের কাছে একাধিকবার হাসিনার প্রত্যর্পণ চেয়ে চিঠি দিয়েছে। মানবতাবিরোধী অপরাধ ও হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় তাকে বিচারের মুখোমুখি করতে এ অনুরোধ করা হয়েছে।
সম্প্রতি কিছু গণমাধ্যমে খবরে বলা হয়েছে, বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ করে দেওয়া হতে পারে। এ বিষয়ে জয়সওয়াল বলেন, বাংলাদেশে আমাদের উন্নয়ন প্রকল্পগুলো দুই দেশের মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে নেওয়া হয়েছে এবং তা চলমান থাকবে।
Manual2 Ad Code
উল্লেখ্য, বর্তমানে চলমান সব উন্নয়ন প্রকল্পগুলো হাসিনা সরকারের আমলে (২০২৪ সালের আগস্ট পর্যন্ত) সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।