আজ রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে শব্দশৈলীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে শব্দশৈলীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Manual4 Ad Code

রূপক দত্ত চৌধুরী শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

Manual2 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ স্কুল ‘শব্দশৈলীর’ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে৷

শুক্রবার (১৭ জুলাই) রাতে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানটি উদযাপিত হয়৷ শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ৷ এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান৷

Manual2 Ad Code

এসময় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন উদীচী মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস,দশরথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী,সমাজসেবক আমিনুর রশিদ মুরাদ,কুঞ্জবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবির৷
অনুষ্ঠানে শব্দশৈলী শ্রীমঙ্গলের একঝাঁক শিক্ষার্থী কবিতা আবৃত্তি পরিবেশন করেন৷ এছাড়াও আমন্ত্রিত অতিথি বাচিক শিল্পী দেবাশীষ চৌধুরী রাজা ও জলি পাল শ্রুতিনাটক পরিবেশন করেন ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী কবিতা আবৃত্তি করেন৷

শব্দশৈলী শ্রীমঙ্গলের প্রশিক্ষক ও পরিচালক বিকাশ দাশ বাপ্পন বলেন,শব্দশৈলীর মূল প্রতিপাদ্য হলো রক্তে কেনা মাতৃভাষায় সুন্দর করে কথা বলি৷ এই প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পা পা করে দুই বছরে পাড়ি দিয়েছে৷ আমরা শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি৷ ছোটছোট ছেলে-মেয়েদের কবিতা আবৃত্তি বিকাশে উদ্ভুদ্ধ করা আমাদের লক্ষ্য।

Manual7 Ad Code