আজ রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জয় বাংলা স্লোগান দিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ

editor
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ণ
জয় বাংলা স্লোগান দিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

কুষ্টিয়া শহরে জয় বাংলা স্লোগান দিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ করা হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

Manual7 Ad Code

এক মিনিট দুই সেকেন্ডের ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, ‌‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা—জয় বঙ্গবন্ধু। হানিফ সাহেবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কামারুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’

এ বিষয়ে কুষ্টিয়ার জুলাই যোদ্ধা ও জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, ‘ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি। পতিত সরকারের বেশ কিছু বিপথগামী ছাত্রনেতা এই কাজ করেছে বলে ধারণা করছি। এ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মতব্বার বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরাসরি আগুন জ্বলতে না দেখলেও আগুন লাগানোর পর যে ধরনের পোড়া বা কালো অবস্থা সৃষ্টি হয়, তেমন চিহ্ন দেখা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’সুএ:বাংলা ট্রিবিউন

Manual4 Ad Code