আজ শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

“বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সময়, রাত ৮টার মধ্যে বন্ধ দোকানপাট-শপিংমল”

editor
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ণ
“বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সময়, রাত ৮টার মধ্যে বন্ধ দোকানপাট-শপিংমল”

Manual2 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে আলোকিত বিলবোর্ড ও সব ধরনের আলোকসজ্জা।
আজ বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনা অনুযায়ী, দোকানপাট, মার্কেট ও শপিংমল সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে রাত ৯টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি ছিল।
নতুন সিদ্ধান্তে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
একই সময়সীমা মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও কার্যকর হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবার প্রতিষ্ঠানগুলো নতুন সময়সীমার আওতামুক্ত থাকবে।
সরকারের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।