আজ বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র এ ওয়ান ও জেরিন ফুডকে ২ লাখ টাকা জরিমানা

editor
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র এ ওয়ান ও জেরিন ফুডকে ২ লাখ টাকা জরিমানা

Manual8 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

Manual8 Ad Code

মৌলভীবাজারের বিসিক শিল্পনগরীতে খাদ্য উৎপাদন ও বিপণনে অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান ও মো. আকিব উল্লাহর যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

Manual5 Ad Code

অভিযান সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ‘এ-ওয়ান ব্রেড এন্ড বেকারী’-কে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান। অন্যদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ‘জেরিন ফুড এন্ড কোং’-কে ২৫ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহ।

পৃথক দুটি মামলায় ওই প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। অভিযান চলাকালে মৌলভীবাজার জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন উপস্থিত ছিলেন।

 

Manual3 Ad Code

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার রক্ষায় জেলা প্রশাসনের এই ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Manual5 Ad Code