আজ শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৪৮ দুর্ঘটনা,নিহত ১৪৭ জন,আহত ৮৭৪ জন

editor
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৬, ০৮:৩১ অপরাহ্ণ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৪৮ দুর্ঘটনা,নিহত ১৪৭ জন,আহত ৮৭৪ জন

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ১৪৭ জন নিহত হয়েছেন। গত চার বছর দুই মাসে মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় ৫৪৮টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৮৭৪ জন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে এসব তথ্য জানা গেছে।

Manual4 Ad Code

সূত্র জানায়, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে চলতি বছরের ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সহজ হওয়ায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। দ্রুতগতিতে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, অসতর্কতা ও বেপরোয়া চালনার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Manual7 Ad Code

সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে চালকদের নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার এবং ট্রাফিক আইন ও সড়কের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং বেপরোয়া ও অসতর্কভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। সুএ:ইত্তেফাক