আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান; সংসদ সদস্য শকু

editor
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৬, ০৬:১৯ অপরাহ্ণ
পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান; সংসদ সদস্য শকু

Manual5 Ad Code

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

Manual4 Ad Code

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান। তিনি যে পরিমাণে পরিশ্রম করেন তা পৃথিবীর আর কোনো প্রধানমন্ত্রী করেন বলে মনে হয় না।’

Manual1 Ad Code

সোমবার (২৪শে আগস্ট) বিকেলে শাহজালাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারের ব্যয় কমাতে তিনি বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিদেশ সফরেও স্বল্প সংখ্যাক সঙ্গী নিয়ে ব্যয় কমাচ্ছেন। শাহজালাল উচ্চ বিদ্যালয়সহ কুলাউড়ায় অবস্থিত সব বিদ্যালয়ের উন্নয়নের কাজ এই সরকারের আমলে শেষ হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নশাদ আহমদ চৌধুরী। রাউৎগাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী রিপনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ ও বর্তমান সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান এ এম এস জামান মতিন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন- শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কবির মিয়া, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল খালিক, ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান খয়াজ, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম টিপু প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এমপি শওকতুল ইসলামকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Manual5 Ad Code