মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন একটি বিষধর একটি শঙ্খিনী সাপ উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০ ঘটিকায় শ্রীমঙ্গল পৌরসভার ৪নং ওয়ার্ড পূর্বাসা আবাসিক এলাকার গোপাল গোস্বামীর বাসায় বিষধর এই সাপ দেখতে পেয়ে বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে নাহিদ নামের এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
Manual4 Ad Code
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌছান। সেখানে গিয়ে তারা একটি শঙ্খিনী বা শাঁখামুটি (Banded Krait)—যা অত্যন্ত বিষধর একটি সাপ দেখতে পান।
Manual1 Ad Code
পরবর্তীতে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত শঙ্খিনী সাপটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।