আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সত্ত্বেও ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

editor
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৬, ০২:৪৯ অপরাহ্ণ
ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সত্ত্বেও ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করে, তবে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সত্ত্বেও তারা পুনরায় দেশটিতে হামলা চালাবে বলে সতর্ক করেছেন ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন।

Manual1 Ad Code

শনিবার (৩০ আগস্ট) ডনের এক প্রতিবেদনে কোহেনের এক সাক্ষাৎকারের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকারে ইরানের সঙ্গে যুদ্ধ প্রসঙ্গে তিনি জানান, ‘ইরান যদি ভুল করে এবং তাদের পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করে, এমনকি আমেরিকার সঙ্গে চুক্তি থাকলেও আমরা সেখানে হামলা চালাব।’

Manual2 Ad Code

এলি কোহেন দাবি করেন, ইসরায়েল আক্রমণ না করলে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেলত। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মূল্যায়নের বরাতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের এই পারমাণবিক কর্মসূচি দুই থেকে চার বছর পিছিয়ে গেছে।

নিজের দেশের সামরিক সক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে ইসরায়েলি এই মন্ত্রী জানান, তারা ইতোমধ্যে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন।

Manual7 Ad Code

সূত্র: ডন

Manual4 Ad Code