আ.লীগের ২ মৃত নেতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি !
আ.লীগের ২ মৃত নেতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি !
editor
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
??????????????
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
একজন ১২ বছর আগে মারা গেছেন। আরেকজন চার বছর আগে মারা গেছেন। দুজনই পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি হয়েছেন। ঘটনাটি ঘটেছে যশোর কোতোয়ালি থানায়।
Manual7 Ad Code
রোববার (৩০ আগস্ট) সন্ত্রাসবিরোধী আইনে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও পাঁচ সাবেক এমপিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১৩ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শফিকুল ইসলাম।
জানা গেছে, ওই মামলার ৫৬নং আসামি উপশহর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ডা. তবিবর রহমান ২০২২ সালের ১৬ এপ্রিল মারা গেছেন। ৭৭নং আসামি চাঁচড়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনসার আলী ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর মারা গেছেন।
চাঁচড়া ইউনিয়ন পরিষদ সদস্য শহিদুল ইসলাম বলেন, আনসার আলী প্রায় এক যুগ আগে মারা গেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট সকালে যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় রাস্তার ওপর সরকারবিরোধী ও নাশকতাপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, বিদ্যুৎ সরবরাহ ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে এ মিছিলের আয়োজন করা হয়।
Manual8 Ad Code
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা একটি ‘জাতীয় শোক দিবস’ লেখা ব্যানার ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যানারটি উদ্ধার করে।
Manual3 Ad Code
কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, এজাহারে আসামির পিতার নাম উল্লেখ না থাকলে একই নামে অন্য কেউ থাকতে পারে। তবে মৃত ব্যক্তির নাম এজাহারে অন্তর্ভুক্ত হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সুএঃ যুগান্তর