আজ শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়েতে মিললো মুখে স্কচটেপ আটকানো মরদেহ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৬, ০৪:২৪ অপরাহ্ণ
এক্সপ্রেসওয়েতে মিললো মুখে স্কচটেপ আটকানো মরদেহ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে সিএনজিচালিত অটোরিকশার চালক বলে ধারণা করছে পুলিশ। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

Manual1 Ad Code

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে ছিল সিএনজিচালিত অটোরিকশার চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি। মুখে স্কচটেপ লাগানো ছিল।

Manual8 Ad Code

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “সকাল পৌনে ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

Manual1 Ad Code

তিনি বলেন, “তার গায়ে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের পোশাক ছিল। মুখে সাদা টেপ লাগানো ছিল। আমরা ধারণা করছি, তাকে হত্যার পর দুর্বৃত্তরা রাতে বা ভোরের কোনো একসময় মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে।”

ওসি ফরিদুল ইসলাম বলেন, “পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ক্যামেরা আছে। আমরা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করবো। এতে মরদেহটি কখন, কীভাবে সেখানে আনা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

 

Manual6 Ad Code