আজ শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শন; মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রাজবাড়ীতে

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শন; মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রাজবাড়ীতে

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক
রাজবাড়ীতে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শনে যাবেন পানিসম্পদমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

Manual6 Ad Code

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পাংশা উপজেলার হাবাসপুরে তাদের যাওয়ার কথা রয়েছে।

প্রকল্পের সম্ভাব্যতা, বাস্তবায়নযোগ্যতা এবং সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতেই তাদের এ সফর বলে জানা গেছে।

Manual4 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাবাসপুরে পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শনে শুক্রবার বেলা সাড়ে ১১টায় পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং পদ্মা ব্যারেজ-দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের যাওয়ার কথা রয়েছে।

এ সময় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা বিএনপির নের্তবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

সফরকালে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্রকল্পের সম্ভাব্য স্থান, পদ্মা নদীর গতিপ্রকৃতি, বর্তমান পরিস্থিতি এবং প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে সরেজমিনে ধারণা নেবেন।

Manual6 Ad Code

সংশ্লিষ্টদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কেও তথ্য নেওয়ার কথা রয়েছে।

Manual4 Ad Code

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, শুক্রবার পাংশা উপজেলার হাবাসপুরে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শনে অর্থ উপদেষ্টা, পানিসম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আসবেন। এ উপলক্ষে জেলা প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার প্রকল্প

পদ্মা (গঙ্গা) ব্যারাজ প্রকল্পের মূল লক্ষ্য হলো বর্ষাকালে পদ্মা নদীর পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে তা নিয়ন্ত্রিতভাবে সরবরাহ করা। প্রকল্পের প্রথম পর্যায়ে পাংশার হাবাসপুর এলাকায় প্রায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে প্রায় ২ হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গত ১৩ মে পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়) নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা।

প্রকল্পের আওতায় ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডারস্লুইস, দুটি ফিশ পাস, নৌ-লক, গাইড বাঁধ ও অ্যাপ্রোচ বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া গড়াই, চন্দনা ও হিসনা নদীর অফটেক স্ট্রাকচার নির্মাণ, গড়াই-মধুমতি নদী ব্যবস্থার ১৩৫ দশমিক ৬০ কিলোমিটার ড্রেজিং, হিসনা নদী ব্যবস্থার ২৪৬ দশমিক ৪৬ কিলোমিটার ড্রেনেজ চ্যানেল পুনর্খনন এবং ১৮০ কিলোমিটার অ্যাফ্লাক্স বাঁধ নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় মোট ১১৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ২টি জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। তথ্য সুএঃ ঢাকা পোস্ট